top of page
Search

অনলাইন কেনাকাটায় সংক্ষিপ্ত আলোচনা

  • Writer: AFSHAR UDDIN
    AFSHAR UDDIN
  • Jun 4, 2024
  • 2 min read

প্রাচীনকাল থেকেই মানুষ বাজারে গিয়ে যাচাই-বাছাই করে সুলভ মূল্যে নিজেদের প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করত। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাজার ব্যবস্থাতেও পরিবর্তন হতে থাকে। ক্রেতা ও বিক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য বাজারব্যবস্থায় যোগ হয় সুপার শপ, শপিং মল, সুপার মার্কেট, মেগা মল। পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে নগদ অর্থ লেনদেনের বিকল্প হিসেবে চালু হয় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা। বাজারে গিয়ে সরাসরি পণ্য ক্রয়ের পাশাপাশি মানুষজন বর্তমানে অনলাইনে পণ্য অর্ডার করে ঘরে বসেই পণ্য হাতে পেয়ে যাচ্ছে। সরাসরি পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা বিভিন্ন পণ্য যাচাই-বাছাই করে কাঙ্ক্ষিত পণ্য ক্রয় করতে পারে। কিন্তু অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার অনলাইনে দেওয়া তথ্যের ভিত্তিতে পণ্য অর্ডার করতে হয়। সরাসরি পণ্য যাচাই-বাছাই করার সুযোগ না থাকায় কিছু সুযোগসন্ধানী ব্যক্তি কাঙ্ক্ষিত পণ্য সরবরাহ না করে অর্থ আত্মসাৎ বা নিম্নমানের পণ্য সরবরাহসহ বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। তাই অনলাইন কেনাকাটায় ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশে অনলাইনে কেনাকাটার প্রচলন ও জনপ্রিয়তার কারণ :

সত্তর দশকের শেষ দিকে টেলিফোন সংযোগের মাধ্যমে অর্ডার গ্রহণের মাধ্যমে যুক্তরাজ্যে প্রথম ই-কমার্সের ধারণা প্রবর্তিত হয়। তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে অনলাইনে কেনাকাটার প্রচলন শুরু হলেও মূলত একবিংশ শতাব্দীর শুরুতে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। অ্যামাজন, ই-বে, আলিবাবাসহ বিভিন্ন জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম এবং বিভিন্ন পেমেন্ট গেটওয়ে বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে অনলাইনে কেনাকাটার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। বর্তমান বিশ্বে খুচরা কেনাকাটার প্রায় এক-পঞ্চমাংশ হয় অনলাইনের মাধ্যমে। সারা বিশ্বের মতো বাংলাদেশেও একবিংশ শতাব্দীর শুরুতে অনলাইনে কেনাকাটার প্রচলন শুরু হলেও দেশের তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের ফলে এর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং করোনাকালে এটি বেশ জনপ্রিয়তা লাভ করে। অনলাইনে ঘরে বসে কয়েক ক্লিকে সহজেই পণ্য ক্রয় করা যায়, বাইরে যাওয়া লাগে না; পণ্য বহন বা দরদামও করতে হয় না। অনলাইন মার্কেটপ্লেসে বিক্রেতার দেওয়া পণ্য সম্পর্কিত তথ্যাদি ও কাস্টমার রিভিউ দেখে পণ্যের গুণাগুণ ও মূল্য নিয়ে সহজেই ধারণা পাওয়া যায়।

মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্যের দাম পরিশোধ করা যায়; মার্কেটপ্লেসগুলোতে থাকে বিভিন্ন ধরনের অফার/ডিসকাউন্ট। কোনো দোকান বা শোরুমের প্রয়োজন না থাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে পণ্য ক্রয়-বিক্রয় করা যায়। অনলাইন শপ যেমন, বিভিন্ন ব্যক্তিগত ওয়েবসাইট বা ফেসবুক পেজ এবং অনলাইন মার্কেটপ্লেস যেমন- দারাজ, চালডাল, রকমারি, ফুডপান্ডাসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা ভার্চুয়ালি পণ্য ক্রয়-বিক্রয় করছে। গৃহস্থালির যেকোনো উপকরণ থেকে শুরু করে পোশাক, বই-পুস্তক, ইলেকট্রনিক পণ্য এমনকি গাছের চারা, গবাদিপশুও এখন অনলাইনে কেনা যাচ্ছে। এসব কারণে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যেই অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

 
 
 

2 Comments


Creative Afshar
Creative Afshar
Jun 03, 2024

প্রত্যেক্টা পোষ্টে আপনারা আমার এই কমেন্ট মত করে কমেন্ট করতে পারবেন আমার মত করে শুধু জিমেইল অথবা সোস্যালিস্ট এর মাধ্যমে সাইন আপ করে নিতে হবে,

ধন্যবাদ

Like

Creative Afshar
Creative Afshar
Jun 03, 2024

Hi

Like
Post: Blog2_Post

Follow

  • Facebook
  • Instagram
  • Twitter
  • LinkedIn

Contact

+8809638627354

Address

Nangalkot, Cumilla, Chittagong, Bangladesh.

©2024 by Creative Store. Proprietor Owner and Proudly created with AFSHAR UDDIN

bottom of page